আর জি কর ভাঙচুর কাণ্ডে গ্রেফতার তৃণমূল কাউন্সিলার রাজু ঘনিষ্ঠ সৌমিক
নিউজ ডেস্ক :- এবার মনে হয় বুধবার রাতে আর জি করে আক্রমনে মুখ্যমন্ত্রীর সিপিএম তত্ত্ব খারিজ হতে চলেছে। এই বিষয়ে পুলিশ ততটা তৎপরতা দেখাচ্ছে না। কিন্তু আজ বেশ নাটকীয়ভাবে নিজেকেই গ্রেফতার করালেন সৌমিক। তবে এই গ্রেফতারির পর্ব বেশ নাটকীয়। কারণ, এদিন প্রথমে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সৌমিক। এরপর নিজেই যান নাগেরবাজার থানায়। সেখান থেকে খবর যান কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখায়। আধিকারিকরা থানায় আসেন এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর লালবাজারের নিয়ে যায়। মুহুর্মুহু নাটকীয় পরিবর্তন ঘটছে।সেই অভিযোগেই সৌমিক দাস নামে এক যুবককে গ্রেফতার করল লালবাজার।
ঘটনাচক্রে এই সৌমিক দাস আবার কাউন্সিলার রাজু সেন শর্মার খুব ঘনিষ্ঠ। সৌমিক হামলার কথা স্বীকারও করেন। তবে তাঁর দাবি, তিনি গিয়েছিলেন প্রতিবাদ মিছিলে সামিল হতে। সেই সময় অন্যদের সঙ্গে হাসপাতালে ঢুকে ভাঙচুর করেন।সৌমিক দাসের কথায়, “মিছিলে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে যখন সকলে ভাঙচুর করছে দেখি, ইমোশনাল হয়ে আমিও ভাঙচুর করি। আমার অপরাধ হয়েছে, ভুল হয়েছে।” এই ব্যাপারে রাজু সেন শর্মা বলেন, তিনি তার পরিচিত তবে ঘনিষ্ঠ নয়। এদিকে সৌমিক বলেন, ”আমার সঙ্গে জিম করেন এরকম অনেকেই গিয়েছিলেন। সকলে ঢুকছিল, আমিও ঢুকে গেলাম ভিতরে। এরপরই বৃহস্পতিবার পুলিশ ফোন করে।”এখন দেখার পুলিশ কি করে!

