Tuesday, April 21, 2026
- Advertisement -

RG Kar Hospital এ মহিলা চিকিৎসকের হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে এবার রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় 

- Advertisement -

RG Kar Hospital এ মহিলা চিকিৎসকের হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে এবার রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক :- এবার অপরাধীর ফাঁসির দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন। ঠিক এক সপ্তাহ আগে গত শুক্রবার আর জো কর হসপিটালে ঘটে যায় সেই নির্মম মর্মান্তিক ঘটনা। তারপরে বাংলা তথা ভারতের পরিবেশ উত্তপ্ত হয়েই চলেছে। আন্দোলনের রাশ প্রায় বিরোধীদের হাতে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী নামলেন রাস্তায়। আরজি করে চিকিৎসকর মৃত্যুর ঘটনায় অভিযুক্তকে ফাঁসির দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই দাবি নিয়েই মিছিলে হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বর্তমানে কেন্দ্রীয় সংস্থা সিবিআই-এর হাতে দেওয়া হয়েছে তদন্তভার। আগামী রবিবার পর্যন্ত সিবিআই-কে সময় দিয়েছেন মমতা। তাঁর দাবি, রবিবারের মধ্যেই ফাঁসির ব্যবস্থা করতে হবে।

মিছিলে রয়েছেন তৃণমূল নেত্রী জুন মালিয়া, মহুয়া মৈত্র, নয়না বন্দ্যোপাধ্য়ায়, শশী পাঁজা, অদিতি মুন্সী প্রমুখ। মিছিল থেকে আওয়াজ উঠেছে অপরাধীর ফাঁসি চাই। রাস্তার দুপাশে ব্যাপক ভিড়। শুক্রবার আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিটি সেন্টার এলাকার মাঝ রাস্তা থেকে গ্রেফতার করল সিবিআই। তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এই আবহে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার দুপুরে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তিনি। রাজপথে হাতজোড় করে মিছিলে হেঁটে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে তৃণমূল সাংসদ, বিধায়ক, কর্মীদের মুখে তুমুল স্লোগান উঠল, ‘দোষীদের ফাঁসি চাই’‌।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments