Monday, April 20, 2026
- Advertisement -

দিন শেষে কেমন থাকবে আজকের আবহাওয়া দেখুন এক নজরে

- Advertisement -

দিন শেষে কেমন থাকবে আজকের আবহাওয়া

নিউজ ডেস্ক  :- দিন তিনেক হলো দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় ভারী বৃষ্টি হয়েছে। শনিবার সকালে আবহাওয়া অফিস তাদের দৈনিক বার্তা প্রকাশ করেছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের জেরে আপাতত বৃষ্টির দাপট জারি থাকবে। আজও বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। জারি হয়েছে সতর্কতা।ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে বৃষ্টি চলবে। শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণের প্রায় প্রতিটি জেলায়।পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনায় আজ অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় প্লাবন শুরু হয়েছে। মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির (South Bengal) পূর্বাভাস রয়েছে। আজ ভিজতে পারে কলকাতাও।

মাঝে কিছুটা বিরতির পরে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আবার বাড়ছে। আপাতত উত্তরের উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে বৃষ্টি আরও বাড়বে। আজ ও আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। উত্তরের নদীগুলিতে প্রচুর জলস্ফীতি ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments