ইকবাল হোসেন , বীরভূম:- দিনটা ছিল এই শতকের প্রথম বছরের ২৭শে জুলাই, সমগ্র বাংলা তথা ভারতবর্ষ শিউড়ে উঠেছিল এক নারকীয় হত্যাকাণ্ডের খবর শুনে, হ্যাঁ সেদিন নানুরের সূচপুর নামক গ্রামে তৎকালীন শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা খুন হয়েছিল ১১জন ক্ষেতমজুর,যারা প্রত্যেকেই তৎকালীন প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিলেন।আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি এমনকি তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত ছুটে আসেন নানুরে, নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি তিনি ঘোষণা করেন প্রতিবছর এই দিনটি নানুর শহীদ দিবস হিসেবে পালন করা হবে,যার অন্যথা হলোনা এবছরও।এই শহীদ দিবসে উপস্থিত ছিলেন আইন মন্ত্রী মলয় ঘটক, আসানসোলের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, সিউড়ি বিধানসভার তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী, লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা, নানুরের তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের সদ্য জয়ী তৃণমূল প্রার্থী কাজল শেখ, নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ একাধিক নেতৃত্ব।শহীদ পরিবারের সদস্য দের শ্রদ্ধা জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

