মিঠুন মন্ডল, পশ্চিম বর্ধমান:- জামুড়িয়া নন্ডী জোড়া পুকুরের কাছ থেকে উদ্ধার হল বছর ১৮ এর এক যুবকের ক্ষতবিক্ষত দেহ।মৃত যুবকের নাম আনন্দ কেশরী,বরিং ডাঙা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে ।
ঘটনার কয়েক ঘন্টার মধ্যে খুনের কিনারা করল জামুড়িয়া থানার পুলিশ। এক জন যুবক কে গ্রেফতার করার পরেই অভিযুক্তকে পুননির্মাণের জন্য ঘটনা স্থলে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানা থেকে ৭০০- ৮০০ মিটারের মধ্যে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে গতকাল রাত ১০ টায় বাড়ি থেকে বের হয় অনন্দ।রাত ১২টা পর্যন্ত সে বাড়িতে না ফিরে আসায় খোঁজাখোজি শুরু করে তার বাড়ির লোকজন।
রবিবার সকাল ৮ নাগাদ বরিং ডাঙা থেকে নন্ডী যাওয়ার রাস্তায় জোড়া পুকুরের কাছে একটি মাঠে ক্ষতবিক্ষত একটি দেহ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় জামুড়িয়া থানায়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ প্রথমে ঘটনায় জড়িত সন্দেহে তারই এক প্রতিবেশী যুবকে আটক করে পরে মুল অভিজুক্তকে গ্রেফতার করে ।
অভিজুক্ত খুনের কথা স্বীকার করে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে থানায় ভিড় জমাতে থাকেন এলাকার মানুষ জনেরা। তবে কি কারনে খুন এখন স্পষ্ট ভাবে জানা যায়নি।

