Sunday, April 19, 2026
- Advertisement -

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন বিভাগের উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হলো

- Advertisement -

প্রতিনিধি পরিমল সরকার, উওর দিনাজপুর:- আজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর-১ নং ব্লকের মিটিং হলে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন বিভাগের উদ্যোগে একটি সেমিনার আয়োজন করা হয়েছে। আজ এই সেমিনার শুরুর আগে চারা গাছ রোপন করেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা।

এই সেমিনারে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী জনাব গোলাম রব্বানী, উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি কানাইয়া লাগারওয়াল, করণদিঘির বিধায়ক গৌতম পাল, চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, গোয়ালপোখর এক নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অতনু ঘোষ,গোয়ালপোখর ২ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কানাইয়া কুমার রায়, করণদিঘি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, চোপরা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকার সহ একাধিক নেতৃত্বরা। এদিন কৃষকদের সুবিধার্থে একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। চাকরি ছাড়াও কৃষিকাজ করে প্রচুর আয় করা যায় সেইসব বিষয়ে কৃষকদের বোঝানো হয় এই সেমিনারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments