ইংরেজি বছরের শুরুতেই বিপুল পরিমানে গাঁজা উদ্ধার করল পুলিশ। আটক গাড়ি ও গ্রেফতার চালক।
নিজস্ব সংবাদদাতা :- ইংরেজি বছরের শুরুতেই সোমবার বিপুল পরিমানে গাঁজা উদ্ধারে বড় সাফল্য পেলো সাঁকরাইল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গাঁজা সমেত গাড়িটিকে ধরার জন্য ওৎ পেতে থাকে পুলিশ। তাঁদের জালে ধরা পড়লো প্রায় ৪০ কেজি ওজনের বেশি পরিমানে গাঁজা। সাঁকরাইল থানার অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কের ধুলাগড়ি টোলের সামনে নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি থেকে এই বিপুল পরিমানে গাঁজা উদ্ধার করে সাঁকরাইল থানার পুলিশ। গাঁজা সমেত গাড়ি ও গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ। তাঁকে থানাতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কথা থেকে কার জন্য এই বিপুল পরিমানে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল মূলত তা জানতেই ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে আধিকারিকরা। তবে জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্য থেকে যদিও বিষয়টি তদন্তনাধীন বলে জানান হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ ) প্রতীক্ষা ঝাঁকারিয়া। তিঁনি বলেন এখনই সমস্ত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। এতে তদন্ত বিঘ্নিত হতে পারে। যদিও তিঁনি জানান তদন্ত শেষ হলে সমস্ত তথ্য প্রকাশ্যে আনা হবে। তবে বছরের শুরুতেও আগে এতো বিপুল পরিমানে গাঁজা পাচারের গোড়াতে পৌঁছতে চাইছে তদন্তকারী আধিকারিকরা। এর সঙ্গে আন্তর্জাতিক ও জাতীয় মাদক চক্রের হাট আছে কিনা তাও খতিয়ে দেখছে আধিকারিকরা। ধৃতের বিরুদ্ধে ভারতীয় মাদক বিরোধী আইনের ধারাতে মামলা রুজু করা হবে বলেই জানা যাচ্ছে। পাশাপাশি আটক হওয়া গাড়ির মালিককে খোঁজ করার চেষ্টা চালানো হচ্ছে। গাড়িটি চুরির গাড়ি কিনা তাও খতিয়ে দেখা হবে বলে সাঁকরাইল থানা সূত্রে খবর।

