Monday, April 20, 2026
- Advertisement -

বাংলাদেশে গর্জে উঠছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় 

- Advertisement -

 

বাংলাদেশে গর্জে উঠছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়

নিউজ ডেস্ক :- শেখ হাসিনা দেশ ছাড়ার পরে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অমানুষক অত্যাচার হচ্ছে বলেই অভিযোগ হিন্দুদের। এবার সেই সংখ্যালঘু সম্প্রদায় প্রতিবাদে পথে নামলো। শনিবার বিকেলে চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বীর মিছিল হয়। আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে বাস, ট্রাকে করে লোকজন আসেন এই মিছিলে যোগ দিতে। চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা, বৌদ্ধ মন্দির, জামালখান মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে এই সমাবেশ। স্লোগান ওঠে – ‘মঠ, মন্দিরে হামলা কেন প্রশাসন চুপ কেন’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’। তারই প্রতিবাদে রবিবার বিভিন্ন জেলায় সংখ্যালঘু সম্প্রদায় পথে নেমে মিছিল করে। তাদের প্রধান দুটি দাবি – (১) সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে ও (২) সংসদে ১০ শতাংশ আসনে হিন্দুদের জন্য সংরক্ষণ করতে হবে।

তাদের মিছিল থেকে আওয়াজ ওঠে – এই দেশ আমার,এই মাটি আমার। এখানে আমাদের ধর্ম রক্ষা করতে হবে। ৫ তারিখ শেখ হাসিনে দেশ ছাড়ার পরেই একাধিক হিন্দু মন্দিরে হামলা, অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এছাড়া বাড়ি, দোকানপাটেও হামলা, ভাঙচুর চলে। মোট ৫২টি জেলা মিলিয়ে সংখ্য়ালঘুদের উপরে কমপক্ষে ২০৫টি হামলার ঘটনা ঘটেছে। শতাধিক মানুষ আহত হয়েছেন। যদিও শনিবার এই নিয়ে মহম্মদ ইউনিস স্পষ্ট বলেন, হিন্দুরাও এই দেশের নাগরিক। তারাও দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিল। তাদের আমরা রক্ষা করবোই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments