Monday, April 20, 2026
- Advertisement -

বাংলাদেশে সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করা সরকারের কাছে একটা চ্যালেঞ্জ 

- Advertisement -

 

বাংলাদেশে সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করা সরকারের কাছে একটা চ্যালেঞ্জ

স্টাফ রিপোর্টার : বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া উৎসব ঘরের দরজায়। প্রতি বছরের মতো এ বছরও বাংলাদেশে আয়োজিত হয়েছে বহু পুজো। কিন্তু হাসিনা অধ্যায় শেষ হবার পরে সেই পুজো নিয়ে যথেষ্ট সংশয় ছিল। পুলিশ জানিয়েছে, নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব ধরনের প্রস্তুতি থাকলে এবার ভিন্ন এক আতঙ্ক আর শঙ্কা কিন্তু রয়েছে বাংলাদেশের সংখ্যালয়ুদের মনে। গত ৫ অগস্ট বাংলাদেশে পালাবদলের পর কেউ কেউ চেষ্টা করেছে, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে। কোথাও কোথাও মন্দিরে হামলারও ঘটনা ঘটেছে। অনেকেই আশঙ্ক করছেন, প্রশাসন তৎপর না হলে ঘটতে পারে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে পুলিশ জানিয়েছে, তারা সব দিক থেকে প্রস্তুত। হিন্দুদের ধর্মাচরণে যাতে কোনো বাধা না আসে তা তারা দেখবে।

এই মুহূর্তে বাংলাদেশের পুজো মন্ডপে চলেছে চূড়ান্ত প্রস্তুতি। ব্যস্ততা বেড়েছে প্রতিমা কারিগরদের। যেন দম ফেলার ফুরসত নেই তাঁদের। খড় আর কাদামাটির মিশ্রণে দুর্গার পূর্ণ অবয়ব তৈরিতে ব্যস্তকারিগররা। মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় পূর্ণ রুপ পাচ্ছে দৃষ্টিনন্দন সব দেবী প্রতিমা। মৃৎশিল্পীরা বলেন, শেষ সময়ে ব্যস্ততা বেড়েছে তাঁদের। তাই সকাল থেকে রাত পর্যন্ত প্রতিমা তৈরির কাজ করছেন পুরোদমে।

প্রতিবারের মতো এবারেও আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপন করতে চান দর্শনার্থীরা। সকলেই চাইছে ভালোয় ভালোয় পুজো মিটে যাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments