Sunday, April 19, 2026
- Advertisement -

রাস্তা সারাই ও নতুন ব্রিজের দাবিতে ভোট বয়কট মেমারিতে

- Advertisement -

 

রাস্তা সারাই ও ব্রিজের দাবিতে ভোট বয়কট

নিজস্ব প্রতিনিধি :- ভারতের মতো একটা বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটের যে কত মূল্য তা বোঝা যায় ভোটের আগে। ভোটের আগে বিভিন্ন আঞ্চালিক উন্নয়নের দাবি নিয়ে মানুষ আন্দোলন করে।

প্রশাসন আপ্রাণ চেষ্টা করে সেই দাবি পূরণের। এবার তেমন এক ঘটনা দেখা গেলো মেমারির দিলালপুর গ্রামে। মেমারির দিলালপুর গ্রামের বিভিন্ন জায়গায় দেখা গেলো রাস্তা সারাই ও ব্রিজের দাবিতে ভোট বয়কটের পোস্টার।

জানা যাচ্ছে, দিলালপুর ও মেমারি পৌরসভার মধ্যেকার যোগাযোগে অন্যতম মাধ্যম ডিভিসি খালের উপর একটি সংকীর্ণ কাঠের সেতু। কিন্তু সেই সেতুর অবস্থা এখনো খুবই বিপজ্জনক। তাছাড়াও ব্রিজ সংলগ্ন রাস্তা সম্পূর্ণ ভাঙা। ছেলে মেয়েদের স্কুল কলেজ বা হসপিটালে যাওয়া যায় না। এদিকে ব্রিজ বিপজ্জনক হওয়ায় মাঝে খাল পারাপারের জন্য একটি নৌকোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু খালে জল কম থাকায় সেই নৌকো সার্ভিস এখনো বন্ধ।

এই পরিস্থিতিতেই গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামেন। তাদের পরিষ্কার কথা, কাঠের ব্রিজের বদলে চাই সিমেন্টের ঢালাই ব্রিজ আর রাস্তা সারাই। তা নাহলে গ্রামের কেউ ভোট দেবে না। প্রশাসন এখন গভীর সমস্যায় পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments