রাজ্য জুড়ে যখন বিরোধীরা স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা নিয়ে প্রশ্ন তোলেন,তখন সেই রাজ্যেরই এক মহিলার স্বাস্থ্য সাথী কার্ডে সফল অস্ত্র প্রচারের পরে নতুন জীবন ফিরে পেলেন।
এক মহিলার পেটে সফল অস্ত্রপ্রচার করে তার পেট থেকে ২৭ কেজি ওজনের টিউমার অপারেশন করে বার করলো চিকিৎসকরা।সোমবার কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে এক মহিলার সফলভাবে অস্ত্র প্রচার হয়। মঙ্গলবার চিকিৎসকরা জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার উখরা থেকে ৫৯ বছর বয়সী সুমর্না মল্লিক গত ৯ই ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হয়। মহিলার শারীরিক অবস্থা তেমন খুব একটা ভালো ছিলো না। কয়েকদিন ধরে তার চিকিৎসা চলার পর অপারেশন করার উপযুক্ত সময় বুঝে চিকিৎসকরা তার পেট থেকে ২৭ কেজি ওজনের টিউমার বার করেন। চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। এখন তেমন কোনো ঝুঁকি নেই। তবে দিন কয়েক পর্যবেক্ষণ করার পরে তাকে বাড়ি পাঠানো হবে।
সুবর্ণা মল্লিক জানিয়েছেন কয়েক বছর ধরে তিনি পেটে যন্ত্রনায় ভুগছিলেন। বহু জায়গায় তিনি চিকিৎসা করিয়ে তার পরে পরীক্ষা করতেই তার পেটের ভিতর টিউমার ধরা পড়ে। বাইরে কোথাও তার চিকিৎসা করানোর সামর্থ ছিলো না।দিনের পর দিন শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে পরিবারের সদস্যরা তাকে কাঁকসার রাজবাঁধের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানেই স্বাস্থ্য সাথী কার্ডে তাকে ভর্তি নিয়ে তার সফল অস্ত্রপ্রচার করা হয়।।

