হাসিনাকে বাংলাদেশে ফেরৎ পাঠানোর দাবি জানাচ্ছে বিএনপি নেতৃত্ব
নিউজ ডেস্ক :- এবার মহম্মদ ইউনিসের নেতৃত্বে বাংলাদেশে শুরু হয়েছে দ্বিতীয় ইনিংস। গঠিত হয়েছে নতুন অস্থায়ী মন্ত্রীসভা। এবার বিএনপি নেতৃত্ব ভারতের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করলো হাসিনাকে আশ্রয় দেবার জন্য। এবার শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের দাবি জানালেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর। হাসিনাকে অবিলম্বে বাংলাদেশের হাতে তুলে না দিলে ঢাকায় ভারতের হাই কমিশন ঘেরাওয়ের হুমকি দিলেন তিনি। গত শুক্রবার (৯ অগস্ট), ঢাকায় এক ‘সম্প্রীতি সমাবেশে’ তিনি বলেন, “ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। শেখ হাসিনাকে অন্য দেশে পাঠানোর তদ্বির না করে অবিলম্বে বাংলাদেশে পাঠানো হোক। তা না-হলে ভারতীয় হাইকমিশনারকে ঘেরাও করবে গণঅধিকার পরিষদ।” স্বাভাবিক কারণেই উদ্বেগ বাড়ছে ভারতের। বাড়তের পক্ষ থেকেবেই বিষয়ে একদিকে হাসিনা ও অন্যদিকে মহম্মদ ইউনিসের সঙ্গে কথা বলবে বলে জানা গেছে।
নুরুল হক নূর ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে। তার প্রথম অভিযোগ হাসিনাকে আশ্রয় দেওয়া আর দ্বিতীয় অভিযোগ বাংলাদেশের নির্বাচনে ভারত নাক গলিয়েছিল। শুক্রবারের সভায় তিনি প্রকাশ্যেই দাবি করেছেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের বাংলাদেশ সাধারণ নির্বাচনে নাকি শেখ হাসিনাকে একচ্ছত্র সমর্থন করেছিল ভারত। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, “সারা বিশ্ব যখন বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কথা বলছে, তখনও ভারত হাসিনাকে ক্ষমতায় আনতে মরিয়া। আমাদের পাশের দেশ ভারতকে বলব, আপনারা আমাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখুন। একটা দলের জন্য সম্পর্ক নষ্ট করবেন না।” এখন দেখার এর উত্তরে ভারত কোন প্ররিক্রিয়া প্রকাশ করে!

