Tuesday, April 21, 2026
- Advertisement -

বিহারের তেলতা থেকে রাধিকাপুরগামী ডিইএমইউ ট্রেনে আগুন

- Advertisement -

 

 

আচমকাই মঙ্গলবার দুপুরে চলন্ত ট্রেনে আগুন ধরে যায়। ঘটনাটি ঘটেছে বিহারের তেলতা থেকে রাধিকাপুরগামী ডিইএমইউ ট্রেনে। আগুন লাগার খবর জানাজানির পর যাত্রীদের মধ্যে ছোটাছুটি শুরু হয়।

খবর সূত্রে জানা যায়, কাচনা স্টেশন ছাড়ার পর বাংলা সীমান্ত নাগর নদীর ব্রিজ পেরিয়ে আসার সময় রেল ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং তারা ঝাঁপ দিয়ে ট্রেন থেকে নামার চেষ্টা করে। বেগতিক দেখে ট্রেন চালক ট্রেন দাঁড় করিয়ে দেয়। পরে সকলেই ট্রেন থেকে নামতে পারে।

রায়গঞ্জের স্টেশন মাস্টার রাজু কুমার বলেন, “ট্রেনটি কাঁচনা স্টেশন পার করে বাহিনে পৌঁছতেই এই বিপত্তি দেখা দিয়েছিল। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। যাত্রীদের কারও কোনও ক্ষতি হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

স্থানীয় বাসিন্দারা আগুন লেগে যাওয়া রেল ইঞ্জিনে জল দিয়ে নেভানোর চেষ্টা করে, পরে ঘটনার খবর পেয়ে দমকলকর্মীরা ও রেল বিশেষজ্ঞরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে কীভাবে আগুন লাগল‌, এখনও জানা যায়নি। বিশেষজ্ঞ দল এখনও তদন্ত করে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments