Sunday, April 19, 2026
- Advertisement -

আমি দলে থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলাম না, তাই মানুষের কথা ভেবেই দলবদল করতে বাধ্য হয়েছি।

- Advertisement -

নদীয়া,মাধব দেবনাথ

আমি দলে থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলাম না, তাই মানুষের কথা ভেবেই দলবদল করতে বাধ্য হয়েছি। কিন্তু লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার উপরেই ভরসা রেখেছেন তার জন্য তাকে আমি কৃতজ্ঞতা জানাই। রানাঘাট লোকসভা কেন্দ্রে লড়াইটা আমার কাছে খুবই সোজা, কারণ গত পাঁচ বছরে কোন উন্নয়নমূলক কাজ হয়নি এই লোকসভা কেন্দ্রে। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবে, আর আমি বিপুল ভোটে জয়যুক্ত হব।

মঙ্গলবার বিকেলে নদীয়ার শান্তিপুরে এসে দেয়াল লিখনের মধ্যে দিয়ে ভোট প্রচার সারলেন তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করতে থাকেন তিনি। অন্যদিকে মুকুটমনি অধিকারী কে কাছে পেয়ে আপ্লুত ছিল তৃণমূল কর্মী সমর্থকরা। তাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments