Sunday, April 19, 2026
- Advertisement -

ভোট প্রচারের কারণ দেখিয়ে মহুয়া এড়িয়ে গেলেন ইডির তলব

- Advertisement -

 

ভোট প্রচারের কারণ দেখিয়ে মহুয়া এড়িয়ে গেলেন ইডির তলব

নিজস্ব প্রতিনিধি :- টাকা ও উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে সংসদের এথিক্স কমিটির সুপারিশে সংসদ থেকে বহিস্কৃত হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই বিষয়েই জিজ্ঞাসাবাদের জন্য মহুয়া মৈত্রীকে আজ ইডি দপ্তরের হাজিরা দেওয়ার কথা জানানো হয়। কিন্তু মহুয়া গেলেন না ইডি দপ্তরে। সূত্রের খবর, মহুয়া মৈত্র ইডিকে জানিয়েছেন, ভোট প্রচারে ব্যস্ত তিনি। লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যেন তাঁকে তলব না করা হয়। ভোট মিটলে তিনি ইডির মুখোমুখি হবেন। যদিও আগেই তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে মহুয়া মৈত্রের ভোট প্রচার বন্ধ করার জন্যই তাকে বার বার তলব করা হচ্ছে।

প্রসঙ্গত, সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন করার মামলায় এর আগেও দুইবার মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে দুইবারই কাজে ব্যস্ত থাকার কারণ দর্শিয়ে হাজিরা এড়িয়েছেন বহিষ্কৃত সাংসদ। সম্প্রতিই এই মামলায় সিবিআই তাঁর কলকাতা, করিমপুরের বাড়ি ও দলীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছিল সিবিআই-ও। কৃষ্ণনগরের সাংসদ ছিলেন মহুয়া মৈত্র। তবে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার মামলায় প্রশ্নের মুখে পড়েন মহুয়া। লোকসভায় এথিক্স কমিটি তদন্তের পর সংসদ থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে। ওই আসন থেকেই আবার মহুয়া মৈত্রকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এখনো দেখার ইডি এবার কোন পথে হাঁটেন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments