Monday, April 20, 2026
- Advertisement -

আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর

- Advertisement -

আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া  কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর

নিউজ ডেস্ক :- বুধবার বিচ্ছিন্নভাবে কোনো কোনো জেলায় সামান্য বৃষ্টি হলেও পুরো বাংলায় তাপ প্রবাহ চলেছে। দক্ষিণবঙ্গের (South Bengal) কিছু জেলায় তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রিতে। চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় সকলে। বৃষ্টি তো নেইই উল্টে গরমের তীব্রতায় দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সতর্কতা। আবহাওয়া দপ্তর (Alipore Weather Office) জানিয়েছে সপ্তাহন্তে তাপপ্রবাহের দাপট আরও বাড়বে। তবে এর মধ্যে একটা ইঙ্গিত এসেছে সম্ভবত রবিবার থেকে আবার বৃষ্টি হবে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার গোটা রাজ্যেই থাকছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রবিবার দুপুরের পর থেকে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে গরমের এই পরিস্থিতি থেকে মানুষ কিছুটা মুক্তি পাবে।

দক্ষিণবঙ্গে অন্তত ১০টি জেলায় তাপ প্রবাহের সতর্কতা আছে। ইতিমধ্যেই পশ্চিমের জেলা গুলিতে তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রিতে। সপ্তাহের শেষে ৪২ ডিগ্রিতেও পৌঁছতে পারে সেই তাপমাত্রা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহও শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি কলকাতার তাপমাত্রাও যেতে পারে ৪০ ডিগ্রির আশেপাশে। তবে দক্ষিণবঙ্গে শনিবার বিকেল থেকেই বৃষ্টি হতে পড়ে। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আপাতত দুদিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে সেটা সাময়িক। এখন গরম চলবে কিছুদিনের।

তবে উত্তরবঙ্গ কিছুটা স্বস্তিতে। উত্তরবঙ্গের পাহাড়ে আজকেও বৃষ্টির সম্ভাবনা আছে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে। উত্তরের বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর ও মালদহে। বাকি জেলা শুকনো থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments