তিনমাস আগে হারিয়ে যাওয়া এক তরুনিকে পাওয়া গেলো নতুন রূপে
নিউজ ডেস্ক :- হ্যাঁ, ঠিক এমনি এক ঘটনার সাক্ষী থাকলো ঝাড়খন্ডের এক গুহা। ঝাড়খন্ডের এক তরুনি মাস তিনেক আগে নিখোঁজ হয়ে যায়। তার পরে পরিবারের লোকজন প্রচুর খোঁজ করে প্রায় আশাই ছেড়ে দিয়েছিলো। আর ঠিক তখনই খবর আসে সেই তরুনির। উদ্বিগ্ন বাবা মা খবর পান তাঁদের মেয়ের খোঁজ মিলেছে। তিনি রয়েছেন একটি গুহার মধ্যে। গুহার মধ্যেই থাকেন তিনি। তাঁর আচরণও একদম বদলে গেছে। ঝাড়খণ্ডের গরবা জেলার কাড়িওয়াড়ি গ্রামের কাছে রানিডিহ গুপ্তা গুহার মধ্যে মেয়ে রয়েছেন বলে খবর পেয়ে সেখানে ছোটেন বাবা মা। সঙ্গে ছিলেন আরও কয়েকজন। কিন্তু সেখানে পৌঁছে তারা চমকে ওঠেন। বিশ্বাস হ্যাঁ না যে এ তাদেরই কন্যা!
গুহার মধ্যে থেকে তার আচরণ একদম পাল্টে গেছে। সে হয়ে উঠেছে একটা সাপের মতো। হিস হিস শব্দ বার হচ্ছিল মুখ দিয়ে। মাঝে মাঝেই সাপের মত জিভ বার করছিলেন। দ্রুত রটে যায় ওই তরুণী সর্পকন্যায় রূপান্তরিত হয়েছেন। ইচ্ছাধারী নাগিন বলেও লোকমুখে ঘুরতে থাকে। বাবা মা অনেক করে ডাকার পরও তিনি বার হতে চাননি। অবশেষে গুহার বাইরে পুজো শুরু হলে একসময় তিনি বেরিয়ে আসেন। তবে তারপর তিনি সাধারণ মানুষের মতই দাঁড়ান। তাঁকে ঘিরে পুজো চলতে থাকে। শুরু হয়ে যায় ঈশ্বর ভক্তি। ওই তরুণীকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহের অন্ত নেই। তরুণীর চিকিৎসার প্রয়োজন আছে বলে মনে করছেন অনেকে। এখন তরুনির চিকিৎসার আয়োজন চলছে।

