Sunday, April 19, 2026
- Advertisement -

কালিম্পং এর এক নির্জন গ্রাম চিসাং 

- Advertisement -

কালিম্পং এর এক নির্জন গ্রাম চিসাং

ডেস্ক :- মাথার উপরে দিগন্ত বিস্তৃত মেঘের ঘনঘটা আর নিচে সবুজে ঘেরা নির্জন গ্রাম ‘চিসাং’। এখনও পর্যটকদের কাছে ততটা পরিচিত নয় বলেই এখানে নৈশব্দ খেলা করে আর আপনার সঙ্গী হবে নাম না জানা অজস্র পাখির কাকলি। দৃষ্টি যত দূর যায়, শুধু চোখে পড়ে প্রকৃতির ভুবন ভোলানো রূপ। এমন রূপে হারিয়ে যেতে চাইলে পাড়ি দিতে হবে চিসাংয়ে। ভারত-ভুটান সীমান্তের নির্জন এক পাহাড়ি গ্রাম চিসাং। এখানে নেই কোনো আধুনিক মল, নেই গাড়ির ধোঁয়া, কিন্তু যা আছে তা আপনার মন ভোলানো প্রাকৃতিক রূপ।

গ্রামের সাজানো বাড়িগুলো দেখলে আপনি মুগ্ধ হবেন। সব বাড়ির সামনেই রংবেরঙের বাহারি ফুলের বাগান আর আদুরেই ভুটনের সেই পাহাড়ের সারি। কোথাও যত্নে ফোটানো ফুল, কোথাও অযত্নে বেড়ে ওঠা। গ্রাম্য রাস্তার ধারে, পাহাড়ি উপত্যকায় এলাচের ক্ষেত। কোথাও আবার পাহাড়ের ধাপে ধাপে চাষের জমি। আর আছে পাখিদের গান। এখান থেকেই ঘুরে নিতে পারেন দাওয়াইপানি, তোদে বাজার, সীমানাখোলা। ঘুরে নেওয়া যায় ঝালং, বিন্দু, পারেনও। তোদে বাজারে রয়েছে বেশ পুরনো একটি গির্জা। বয়স ১০০ বছরের উপর। আর যেতে পারেন দাওয়াইপানি।

যাওয়া ও থাকা – নিউ মাল জংশন স্টেশন থেকে গাড়ি ভাড়া করে চিসাং যাওয়া সুবিধাজনক। পথে পড়বে প্রকৃতির অপরূপ শোভা। এখানে থাকার জন্য আছে বেশ কয়েকটা হোমস্টে – যেখানে আপনি পছন্দ মতো খাবার পাবেন। তাই এবার মনস্থির করে বেরিয়ে পড়ুন অপরূপ প্রকৃতির খোঁজে চিসাং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments