তথ্য প্রযুক্তির সাহায্যে এক পড়ুয়া এক দিনের জন্য স্কুল ছুটি করিয়ে দিলো
নিউজ ডেস্ক রিপোর্ট :- স্কুলে যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু অভিভাবকদের চাপ স্কুলে যেতে হচ্ছে। শেষে সে করে ফেললো এক আশ্চর্য ঘটনা। শুধু আশ্চর্য নয়, আইনের চোখে অপরাধও বটে। ঘটনাটি ঘটেছে দিল্লিতে। দিল্লি পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাস কলোনির একটি স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। ইমেল করে হুমকি দেওয়া হয় যে স্কুলে বোমা রাখা রয়েছে। সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি। কিন্তু সেখানে কোনও বোমা মেলেনি। তদন্ত শুরু করে পুলিশ। এবার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্য়কর তথ্য। স্কুলেরই এক ১৪ বছরের পড়ুয়া ক্লাস করবে না বলে ওই হুমকি মেল পাঠিয়েছিল! সকলেই স্তম্ভিত হয়ে যায় এই ঘটনায়। মনোবিদেরা মনে করেন, স্কুলকে আরো বেশি বন্ধু হয়ে উঠতে হবে পড়ুয়াদের।
স্কুলে মনো বোমা না পেয়ে মেলটি নিয়ে তদন্ত শুরু করতেই ওই ছাত্রের হদিশ পায় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই সবটা পরিষ্কার হয়ে যায়। পড়ুয়াটিকে থানায় ডেকে জেরা করা হয়। তখনই সব কিছু স্বীকার করে নেয় সে। জানায়, স্কুলে মোটেই ভালো লাগে না। পঠনপাঠন এড়ানোর জন্যই এই কাণ্ড ঘটিয়েছে সে।
শুধু নিজের স্কুলেই নয় বিষয়টিকে যাতে সত্যি মনে হয় তার জন্য আরও দুটি স্কুলেও ভুয়ো হুমকি মেল পাঠিয়েছিল সে। এমন ভুয়ো বোমাতঙ্কের খবর ইদানিং মাঝে মাঝেই দেওয়া হচ্ছে। কেন যে তারা এমন করছে তা সকলে বুঝে উঠতে পারছে না।

