Wednesday, April 29, 2026
- Advertisement -

আজ ১০/১১/২০২২ তারিখে পাত্রসায়ের আইসিডিএস প্রজেক্ট এবং সিনি (চাইল্ড ইন নিড ইনস্টিটিউট) এর

- Advertisement -

আজ ১০/১১/২০২২ তারিখে পাত্রসায়ের আইসিডিএস প্রজেক্ট এবং সিনি (চাইল্ড ইন নিড ইনস্টিটিউট) এর যৌথ উদ্যোগে স্যাগ-কেপি কনভার্রজেন্স প্রোগ্রামের কিশোর-কিশোরী দের নিয়ে একটি বৃহৎ আকারের কিশোরী দিবস উদযাপিত হলো কুশদ্বীপ গ্রামপঞ্চায়েতের মুক্তমঞ্চে ( কুশদ্বীপ বাথান ফুটবল গ্রাউন্ড)। অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় বিশিষ্টবর্গের মধ্যে ছিলেন জেলা আধিকারিক আইসিডিএস (ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার আইসিডিএস) , বাঁকুড়া, ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর (স্যাগ-কেপি), বাঁকুড়া, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, পাত্রসায়ের, আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়ারি কর্মী ও সহায়িকা, আশা কর্মী, স্বাস্থ্য কর্মী, মেডিক্যাল অফিসার, কুশদ্বীপ গ্রামপঞ্চায়েত প্রধান, পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি, খাদ্য কর্মাধ্যক্ষ, কুশদ্বীপ মাখনলাল উচ্চ বিদ্যালয়র শিক্ষক-শিক্ষিকা, ব্লকের সিনি স্যাগ-কেপি টিম (প্রজেক্ট কোর্ডিনেটর আর ফিল্ড ফেসিলিটেটোর), অভিভাবক প্রমুখ। স্যাগ-কেপি প্রোগ্রামের অন্যতম মূল লক্ষ্য- কিশোরী স্বশক্তিকরণের কথা মাথায় রেখেই গোটা অনুষ্ঠানটি পরিকল্পনা করা হয়। যেখানে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরীক্ষা, IFA খাওয়া, BMI মাপা, স্যানিটারি ন্যাপকিন দেওয়া থেকে শুরু করে স্কুলছুট এবং বিশেষ ভাবে সক্ষম কিশোরীর হাতে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

এগুলি ছাড়াও আরও বিশেষ কিছু পর্ব ছিল এই অনুষ্ঠানের যা এই অনুষ্ঠানটিতে আলাদা মাত্রা যোগ করে। এখানে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় যার মূল বিষয় ছিল- শিশুশ্রম। অন্যদিকে এখানে কিশোর-কিশোরীরা মিলে একটি নাটক উপস্থাপন করে, যার বিষয় বস্তু ছিল- বাল্যবিবাহ দণ্ডনীয় অপরাধ। এখানে যোগাভ্যাসের ওপরেও একটি বিশেষ পর্বের আয়োজন ছিল। এবং অনুষ্ঠানের অন্তিম পর্ব ছিল একটি ম্যাজিক শো’কে কেন্দ্র করে শিক্ষার প্রয়োজনীয়তা কে জনসমক্ষে তুলে ধরা।

পুরো অনুষ্ঠানটি একটি যৌথ উদ্যোগে আয়োজিত সচেতনতা মূলক দৃষ্টান্তের সৃষ্টি করেছে যেখানে আরও একটি নতুন উদ্যোগের সূচনা হয়, যা হলো একটি অফিসিয়াল স্ট্যাম্প – বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুশ্রম কে মাথায় রেখেই এই অফিসিয়াল স্ট্যাম্প টি আজ উদ্বোধন করেন চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, পাত্রসায়ের। হলফ করে বলা যায় পাত্রসায়ের আইসিডিএস প্রজেক্ট ও সিনি এর এই সম্মিলিত প্রয়াস সমাজে এক নজির সৃষ্টি করবে যা আশেপাশের মানুষজনের দৃষ্টি বদলানোর পথে পাথেয় হবে এবং শিশু-বান্ধব এক সুস্থ সমাজের জন্ম দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments