Friday, April 17, 2026
- Advertisement -

চিনে ভয়াবহ ভূমিকম্প , মৃত ৭

- Advertisement -

 

চিনে ভয়াবহ ভূমিকম্প , মৃত ৭

ওয়েব ডেস্ক :- চিনে ভয়াবহ ভূমিকম্প। সোমবার সকালে দক্ষিণ পশ্চিম চিনের বিস্তীর্ণ অঞ্চল ভূমিকম্পে কেঁপে উঠল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। মারা গিয়েছে ৭ জন।

এবার ভূমিকম্পের কবলে চীন। সংবাদমাধ্যম সূত্রে জানা যায়,সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের ৪৩ কিমি দক্ষিণ পূর্বে ১০ কিমি গভীরে ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের পরে তিব্বত অঞ্চলে ৪.৬ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। সেখানকার সরকারি মাধ্যমে সিসিটিভি ফুটেজে দেখা যায় বেশ কিছু শহরের ঘরবাড়ি পাহাড়ের ধসের কারনে ভেঙে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ পরিসেবা বিপন্ন হয়েছে।

এএফপি সূত্রের খবর চেংছংয়ের এক বাসিন্দা চেন বলেন,”আমি স্পস্ট ভাবে ভূমিকম্প অনুভব করেছি।আমার প্রতিবেশীরাও জানিয়েছে তারা সম্পূর্ন বুঝতে পেরেছে।” ভয়ংকর পরিস্থিতিতে গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।উদ্ধারকার্যে ৫০০ জনের বেশি উদ্ধারকর্মী নামানো হয়েছে।

এই ভয়ঙ্কর ভূমিকম্প যেন ২০০৮ সালের সিচুয়ানের ওয়েনচুয়ান কাউন্টির ভূমিকম্পের ইতিহাস মনে করিয়ে দিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments