Sunday, April 19, 2026
- Advertisement -

অন্তঃসত্ত্বা মহিলাদের অফিসে যেতে হচ্ছে – মেনে চলুন কিছু নিয়ম 

- Advertisement -

 

অন্তঃসত্ত্বা মহিলাদের অফিসে যেতে হচ্ছে – মেনে চলুন কিছু নিয়ম

নিউজ ডেস্ক :- সদ্য আপনি শুভ সংবাদটা পেয়েছেন। আসন্ন সৃষ্টির আনন্দে আপনি উদ্বেলিত। কিন্তু আপনাকে যে কর্ম ক্ষেত্রে যেতেই হবে। আগে ও পরে মিলিয়ে প্রায় এক বছর তো আর আপনি ছুটি পাবেন না। তবে এই সময় শরীরে অনেক জটিলতা তৈরি হয়। অফিস গেলেও শরীরে ক্লান্তি বোধ হওয়া থেকে আরও নানা সমস্যা হতে পারে। তাই অন্তঃসত্ত্বা অবস্থায় কিছু নিয়ম মেনে চলুন। এই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ –

১) কাজের মাঝে বিরতি নিন। দীর্ঘ সময় দাঁড়িয়ে বা বসে কোনো কাজ করবেন না। মাঝে একটু ঘুরে নিন।

২) অন্তঃসত্ত্বা অবস্থায় অনেকের পা ফুলে যায়। তাই বেশি সময় পা ঝুলিয়ে না বসে পায়ের নিচে একটা টুল রাখুন। মাঝে মাঝে পা তুলে বসবেন।

৩) রাত জেগে কাজ করবেন না। রাতে অন্তত ৭/৮ ঘন্টা ডিপ স্লিপের দিকে লক্ষ রাখুন।

৪) অন্তঃসত্ত্বা মহিলাদের মর্নিং সিকনেস খুব সাধারণ সমস্যা। সকালে গা গুলোনো, বমি ভাব, মাথা ব্যথা, খিটখিটে মেজাজ এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই শরীর বুঝে অফিস যান।

৫) এই সময় প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন এবং খনিজের সুষম অনুপাতের খাবার খেতে হবে। অফিসে কাজের ফাঁকে ফাঁকে কিছু না কিছু স্বাস্থ্যকর খাবার খান।

৬) স্বাছন্দ্য এই ধরনের পোশাক পরুন। অন্তঃসত্ত্বা অবস্থায় বেশি টাইট পোশাক পরা উচিত নয়। বরং তার বদলে ঢিলেঢালা পোশাক পরাই ভাল। হালকা সুতির কাপর পরতে পারেন।

৭) পায়ে হিল জুতো একদম পরবেন না। মনে রাখবেন এই সময় হোঁচট খেলে খুবই বিপদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments