Sunday, April 19, 2026
- Advertisement -

কমলাকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্যে সমালোচনার ঝড় 

- Advertisement -

কমলাকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্যে সমালোচনার ঝড়

নিউজ ডেস্ক : সামনেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। সারা বিশ্ব তাকিয়ে সেই দিকে। পথের কাঁটা জো বাইডেন আগেই প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর জায়গার বাইডেনের প্রস্তাবিতা প্রার্থী হলেন

কমলা হ্যারিস। আর এবার তাঁকে নিয়েই বিতর্কিত মন্তব্যে জড়িয়ে পড়লেন ট্রাম্প। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (Kamala Harris) আদৌ কৃষ্ণাঙ্গ নাকি বর্ণের রাজনীতি করছেন, প্রশ্ন তুললেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর এই মন্তব্যের জেরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ট্রাম্পের মুখে এই ধরনের বর্ণবিদ্বেষী কথায় সমালোচনার ঝড় উঠেছে সারা বিশ্বে।

শিকাগোতে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ব্ল্যাক জার্নালিস্টস সম্মেলনে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ও (কমলা হ্যারিস) ভারতীয় বলেই জানতাম। নিজেও বরাবর ভারতীয় ঐতিহ্যের প্রচার করেছেন। কয়েক বছর আগে পর্যন্তও আমি জানতাম না যে ও কৃষ্ণাঙ্গ। যখন ও কৃষ্ণাঙ্গ হয়ে গেল, তখনই ওই বিষয়ে জানলাম। এখন ও কৃষ্ণাঙ্গ হিসাবে পরিচিত হতে চায়। তাই আমি ঠিক জানি না, ও ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ?” ট্রাম্পের এই কথার প্রতিবাদে পথে নেমেছেন বহু মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments