Sunday, April 19, 2026
- Advertisement -

আবারো পুলিশের চাকরি দেওয়ার নাম করে তিন লক্ষ টাকা প্রতারণা শিকার এক যুবক

- Advertisement -

 

আবারো পুলিশের চাকরি দেওয়ার নাম করে তিন লক্ষ টাকা প্রতারণা শিকার এক যুবক

নিজস্ব  সংবাদদাতা:- এক যুবকের কাছ থেকে ৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ শান্তিপুরের শৈলেন ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নদীয়ার রানাঘাট রথ তলা এলাকার যুবক সন্তু বিশ্বাসের অভিযোগ, গত কয়েক মাস আগে তাকে পুলিশের চাকরি করিয়ে দেবে বলে শান্তিপুর থেকেই দু’লক্ষ টাকা নেয় শৈলেন ঘোষ। পরবর্তীতে আরো এক লক্ষ টাকা নাই ওই যুবকের কাছ থেকে। যদিও যুবক জানতে পারে শৈলেন ঘোষ নামে ওই ব্যক্তি কোন পুলিশে চাকরি করে না। তবে টাকা নেওয়ার পরে ওই যুবককে পুলিশের পোশাকের টুপি বেল্ট ইত্যাদি অনেক কিছু দেয় প্রতারক শৈলেন ঘোষ। শৈলেন ঘোষের গ্রেফতারের খবর পেতেই আজ শান্তিপুর থানায় ছুটে আসে অভিযোগকারী যুবক সন্তু বিশ্বাস, এছাড়াও অভিযুক্ত শৈলেন ঘোষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। যুবকের দাবি, প্রতারক শৈলেন ঘোষের বিরুদ্ধে করা ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন না হলে আগামী দিনে অনেকেই প্রতারণার শিকার হতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments