Sunday, April 19, 2026
- Advertisement -

যুবকের রহস্য মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য

- Advertisement -

 

এক যুবকের রহস্য মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা :- একটি পুকুর থেকে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি নদীয়ার শান্তিপুর পাঁচ নম্বর ওয়ার্ডের বাসন্তী তলা এলাকার। জানা যায় মৃত যুবকের নাম মানিক মন্ডল, বয়স অনুমানিক ৩৬ বছর। বাড়ি শান্তিপুর গবারচর মাঝেরপাড়া এলাকায়। পরিবারের দাবি গতকাল রাত্রি আটটা ৩০ নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল ওই যুবক, রাতে আর বাড়িতে ফেরেনি। ভোররাতে হঠাৎ ফোন আসে মানিক মন্ডলের দেহ বাসন্তী তলা এলাকার একটি পুকুরে ভাসছে। যদিও ঘটনাস্থলে পরিবার পৌঁছানোর আগেই পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মানিক মন্ডলের দেহ পুকুর থেকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়। যদিও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ভোর রাতেই মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। সোমবার সকালে শান্তিপুর থানায় এসে পৌঁছায় মৃত যুবকের পরিবার। সূত্রের খবর ওই যুবক গতকাল রাতে ওই এলাকার পুকুরের ধার দিয়ে যাচ্ছিল, হঠাৎই চোর চোর শব্দ শোনায় নিজেই পুকুরের জলে ঝাঁপ মারে। পরিবার সূত্রে জানা যায় বেশ কয়েকদিন ধরেই পারিবারিক অশান্তিতে ভুগছিল ওই যুবক। গতকাল রাতে বাড়িতে কাউকে কিছু না জানিয়েই হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে যুবকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে রহস্যের দানা বেঁধেছে পরিবারে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ, এছাড়াও যুবকের কিভাবে মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments