Sunday, April 19, 2026
- Advertisement -

ফের ৮ লক্ষ বাংলাদেশী টাকা সহ গ্রেপ্তার এক পাচারকারী

- Advertisement -

 

ফের ৮ লক্ষ বাংলাদেশী টাকা সহ গ্রেপ্তার এক পাচারকারী

নিশীথ দাস,স্বদেশ দাস , উওর ২৪ পরগনা :- পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে গ্রেফতার পাচারকারী
ঘোজাডাঙ্গা সীমান্তে গত চার দিনে ১৪ লক্ষ টাকা বিদেশী মুদ্রা উদ্ধার, গ্রেপ্তার ২। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ভারত ও বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের ঘটনা আনিসুর মোল্লা বাড়ি হাসনাবাদ থানার তকিপুর এলাকায়। আজ সকাল বেলায় বাংলাদেশি ৮ লক্ষ টাকা নিয়ে ঘোজাডাঙ্গা সীমান্তে বাংলাদেশে পাচার করার মুহূর্তে বসিরহাট থানার পুলিশের কাছে খবর যায় সেই খবর পেয়ে পুলিশ আধিকারিক সুরিন্দর সিংহের নেতৃত্বে একদল পুলিশ ও ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা যৌথ অভিযানে হাতেনাতে বাংলাদেশী টাকাসহ আনিসুরকে আটক করে। তারপর বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেয় ধৃত পাচারকারীকে। আজ বসিরহাট মহাকুমা আদালতে তোলা হয়েছে। তাকে পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন এর সঙ্গে কোনো আন্তর্জাতিক বিদেশি মুদ্রা পাচার চক্রের যোগসূত্র আছে কিনা সেটাও ক্ষতি দেখছে তদন্তকারীরা।

চলতি মাসের ১৭ই জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যেবেলা ৬ লক্ষটাকা বাংলাদেশি টাকা সহ ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের হাতে আটক হয় এক পাচারকারী তারপর তাকে বসিরহাট শুল্ক দপ্তরের হাতে তুলে দেয়া হয়েছে। চার দিনের মাথায় ফেল বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা উদ্ধার হওয়ায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে সীমান্তের এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments