স্কুলে মিড ডে মিল দেওয়ার ক্ষেত্রে সরকারি নির্দেশ অমান্য করায় শোকজ করা হল স্কুলের প্রধান শিক্ষককে।
নিজস্ব সংবাদদাতা মুর্শিদাবাদ :- মিড ডে মিল প্রকল্প চালু করেছে সরকার, যার আওতায় সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসার সব পড়ুয়াকে বিনামূল্যে খাবার দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। বিগত কয়েকদিন আগেই <span;>মিড ডে মিলে অতিরিক্ত পুষ্টির জন্য বরাদ্দ বাড়িয়েছে স্কুল শিক্ষা দফতর। শুধু ডাল, ভাত, সোয়াবিন নয়, এবার থেকে স্কুল পড়ুয়াদের পাতে পড়বে ডিম, মুরগির মাংসও সঙ্গে থাকছে মরসুমি ফলও। শিক্ষা দফতর জানিয়েছে, জানুয়ারি ২০২৩ থেকে এপ্রিল ২০২৩ পর্যন্ত মিড ডে মিলে এই নতুন মেনু নির্ধারণ করা হয়েছে। বরাদ্দ বেড়েছে প্রতি সপ্তাহে পড়ুয়াপিছু ২০ টাকা করে। যদিও পড়ুয়া পিছু এই ২০টাকা বরাদ্দ নিয়ে বিভিন্ন শিক্ষা সংগঠনের মাধ্যমে উঠেছে নানান প্রশ্ন । তবে এবার এক ভিন্ন রকম চিত্র উঠে আসলো মুর্শিদাবাদ জেলার রাণীনগর 2 ব্লকের রাখালদাসপুর হাইস্কুলে। কি সেই চিত্র ?
স্কুলে মিড ডে মিল দেওয়ার ক্ষেত্রে সরকারি নির্দেশ অমান্য করায় শোকজ করা হল স্কুলের প্রধান শিক্ষককে। শুক্রবার শোকজ নোটিশটি ধরানো হয়েছে, মুর্শিদাবাদ জেলার রানিনগর-২ ব্লকের রাখালদাসপুর হাই স্কুলের প্রধান শিক্ষককে। চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে ওই প্রধান শিক্ষককে।

ব্লকের বিডিও র তরফে ওই শোকজ নোটিশটি পাঠানো হয়েছে তাঁর কাছে। চিঠিতে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে, পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও পুষ্টিকর খাবার দেওয়া হয়নি স্কুলে। ফলে মিড ডে যিল দেওয়ার ক্ষেত্রে সরকারি নির্দেশিকা যথাযথ ভাবে পালিত হয়নি। তাই প্রধান শিক্ষককে শোকজ করা হল।

