Sunday, April 19, 2026
- Advertisement -

মুখ পুড়লো রাজ্যের, ২৬ হাজার চাকরি বাতিলই , রাজ্যের রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট 

- Advertisement -

মুখ পুড়লো রাজ্যের, ২৬ হাজার চাকরি বাতিলই , রাজ্যের রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

মনিপুষ্পক খাঁ : – ফের মুখ পুড়লো রাজ্যের। ২০১৬ সালের এসএসসি’র 26 হাজার চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে রাজ্যের দায়ের করা রিভিউ পিটিশন সম্পূর্ণভাবে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ নির্দেশে জানিয়েছে, গত এপ্রিলে শীর্ষ আদালত চাকরি বাতিলের রায় ঘোষণার আগে সব পক্ষের বক্তব্য শুনেছে ৷ এই বিষয়ে বিস্তারিত শুনানি করার পর ২০১৬ সালের এসএসসি’র পুরো প্যানেল ( শিক্ষক-শিক্ষাকর্মী মিলিয়ে ) 26 হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল৷সেই ৩ এপ্রিলের রায় পুনর্বিবেচনার জন্য মে মাসের ৪ তারিখে সুপ্রিম কোর্টে ফের আবেদন জানায় পশ্চিমবঙ্গ সরকার ও স্কুল সার্ভিস কমিশন৷ তবে এদিন আর শেষ রক্ষা হলো না রাজ্যের। উল্টে আরো বিড়ম্বনায় পড়তে হলো রাজ্য সরকারকে।

 

আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে , আগেই এই মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট- কোনও আদালতেই ২০১৬ সালের পরীক্ষার ওএমআর শিটের আসল বা মিরর ইমেজ কোনওটাই দিতে পারেনি ৷ এটা স্কুল সার্ভিস কমিশনের সম্পূর্ণ ব্যর্থতা ৷ সেই জন্যে আদালতের কাছে পুরো নিয়োগ বাতিল করা ছাড়া আর কোনও উপায় ছিল না সে সময় ৷ এই পরিস্থিতিতে শীর্ষ আদালত নতুন করে আবারও এই মামলা তালিকাভুক্ত করা ও শুনানির প্রয়োজন আছে বলে মনে করছে না এদিন ৷ সেই জন্যে রাজ্যের আবেদন খারিজ করা হল বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

 

উল্লেখ্য, এদিন শীর্ষ আদালতের দুই বিচারপতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে দাখিল হওয়া যাবতীয় রিভিউ পিটিশন খারিজ করে দেন। বিচারপতিরা জানিয়ে দিলেন— পুরো নিয়োগ প্রক্রিয়াই ছিল দুর্নীতিগ্রস্ত এবং সেটি বাতিল করাই ন্যায্য সিদ্ধান্ত ৷বিচারপতিরা স্পষ্ট করে বলেন, “পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) এবং মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মামলার জবাবে নিজেদের ভুল কার্যত স্বীকার করে নেওয়া, সিবিআই ও অবসরপ্রাপ্ত বিচারপতি রনজিৎ বাগ কমিটির রিপোর্টে উল্লেখিত অসংখ্য অনিয়ম— সব মিলিয়ে নিয়োগের স্বচ্ছতা প্রশ্নের মুখে ৷ মূল OMR শিট বা তার প্রতিলিপি না-রেখে স্কুল সার্ভিস কমিশন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে, তা পুরো ব্যবস্থাকে কলুষিত করেছে ৷

এদিন আদালতের পর্যবেক্ষণ, দুর্নীতিগ্রস্ত এই প্রক্রিয়া চালিয়ে যাওয়ার মানে পুরো নিয়োগ ব্যবস্থার পবিত্রতাকেই প্রশ্নের মুখে ফেলা ৷ তাই রিভিউ পিটিশনের মাধ্যমে মামলাটির ফের শুনানির দাবি মেনে নেওয়া যায় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments