Monday, April 20, 2026
- Advertisement -

বন্যা বিদ্ধস্ত উত্তর কোরিয়ার পাশে পুতিন 

- Advertisement -

 

বন্যা বিদ্ধস্ত উত্তর কোরিয়ার পাশে পুতিন

আন্তর্জাতিক সংবাদ:- গত কয়েক দিন ধরে উত্তর কোরিয়ায় এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। বন্যায় জন জীবন সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই অবস্থায় সাহায্যের আশ্বাস দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ভয়ংকর বন্যার কবলে উত্তর কোরিয়া। অগণিত মৃত্যু ও সম্পত্তি ধ্বংসের ঘটনায় জনজীবন বিপর্যস্ত। পুতিন এক বার্তায় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমকে জানান, আপনার দেশের সমস্ত বিপর্যস্ত মানুষের পাশে রাশিয়া আছে। রাশিয়া আপনাদের সব রকম সাহায্যের জন্য প্রস্তুত। জানা গিয়েছে, পুতিন কিমকে টেলিগ্রামে লিখেছেন, ”ঝড়ের কবলে যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের আমার তরফ থেকে সমবেদনা জানাবেন।” সংগত কারণেই খুশি কিম।

পুতিনকে তিনি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, রাশিয়া তাদের সত্যি কারের বন্ধু। যদি ত্রাণ নেওয়ার প্রয়োজন হ্যাঁ তাহলে তারা তা জানাবে। বেশ কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর কোরিয়ার (North Korea) নানা এলাকা। এর পর তাণ্ডব দেখায় ঝড় গায়েমি। যার ফলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ে। কয়েকটি এলাকায় ভূমিধস নামে। গত সপ্তাহেই দেখা যায়, দেশের রাজধানী পিয়ংইয়ং থেকে শুরু করে বন্যা কবলিত বিভিন্ন এলাকা স্পিড বোটে চেপে ঘুরে দেখছেন কিম। ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে হিসেব-নিকেশ করছেন। দ্রুত সব ধরনের জরুরি ব্যবস্থাপনা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments